প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুকুল রোহেতগিকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ দেশটির শীর্ষ কর্মকর্তারা গতকাল এ তথ্য জানিয়েছেন৷ নতুন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বিচার প্রক্রিয়াকে আরও দক্ষতর করে তোলাই হবে তাঁর লক্ষ্য৷ সরকারের বিভিন্ন বিভাগ ও সরকারি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মামলা কমিয়ে অানা হবে৷ সরকার পরিবর্তন চায়, কাজেই এ ধরণের কাজে তিনি সরকারের দিক থেকে সহযোগিতা পাবেন বলে আশা করছেন৷ গত এনডিএ জোটের আমলে রোহেতগি অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ তিনি নতুন অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছের মানুষ বলে পরিচিত৷ খবর এনডিটিভির৷